বঙ্গবন্ধুর খুনি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি

০৮ এপ্রিল ২০২০, ০২:১৮ PM

© ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেছে ঢাকার জেলা ও দায়রা জজ হেলাল চৌধুরী। আজ বুধবার সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে ওই আদালতের ছুটির আদেশ বাতিল করা হয়।

এরপর বিচারক তার মৃত্যু পরোয়ানা জারি করেন। লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানা এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এছাড়া একটি কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকার জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হবে। পরোয়ানা কারাগারে পাঠানোর পর তা মাজেদকে পড়ে শোনাবেন কারা কর্তৃপক্ষ।

এর আগে সোমবার রাতে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতারের পর মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পরে তার মামলার সমস্ত নথি দেখে কারাগারে পাঠানো হয়।

এদিনই ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এসময় বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেফতার না দেখানো পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে কাউন্টার টেরোরিজম ইউনিট। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মাজেদ জানান, তিনি ২৪-২৫ বছর ধরে কলকাতায় অবস্থান করছিলেন। সেখান থেকে নিজেই বাংলাদেশে এসেছেন। তবে কবে এসেছেন সে সম্পর্কে কিছু জানাননি তিনি।

সোমবার মিরপুর সাড়ে ১১ নম্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। বঙ্গবন্ধুর পলাতক ছয় আত্ম-স্বীকৃত খুনির মধ্যে তিনি অন্যতম। বাকি পাঁচ খুনি হলো আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, এসএইচএমবি নূর চৌধুরীও রিসালদার মোসলেম উদ্দিন।

 

ভারতের ভিসা চালু আগামী সপ্তাহেই!
  • ১৩ এপ্রিল ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদ…
  • ১৩ এপ্রিল ২০২৬
সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনের চার সহযোগী চার…
  • ১৩ এপ্রিল ২০২৬
ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা করায় ১ জনকে কারাদণ্ড, ৫ জনকে জরিমানা
  • ১৩ এপ্রিল ২০২৬
কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি …
  • ১৩ এপ্রিল ২০২৬