করোনা: আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

০৩ এপ্রিল ২০২০, ০২:১৮ PM

© সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম বাকি মিয়া (৪৮)। শুক্রবার (৩ এপ্রিল) সকালে তিনি মারা যান।

বৃহস্পতিবার সকালে করোনার উপসর্গ নিয়ে মহম্মদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন বাকি। এ সময় করোনা সন্দেহে চিকিৎসকরা তাকে কোভিড-১৯ আইসোলেশন ওয়ার্ডে রাখেন। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন মৃতের বাড়ি, সংস্পর্শে আসা নিকট আত্মীয়সহ প্রতিবেশিদের কয়েকটা বাড়ি লকডাউন করেছে। করোনার বিষয়টি নিশ্চিত হতে নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোকছেদুল মমিন জানান, তাকে বৃহস্পতিবার সকাল থেকে আইসোলেশনে রেখে স্বাভাবিক সব চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেলে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়। এটি করোনা সংক্রমণ কি না তা পরীক্ষার জন্য ঢাকায় নমুনা পাঠানো হয়েছে।

ইন্টার্নদের দাবি মেনে নিল ডেল্টা মেডিকেল, কর্মবিরতি প্রত্যা…
  • ১৩ জুন ২০২৬
রাতে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নামছে ছাত্রদল
  • ১৩ জুন ২০২৬
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
  • ১৩ জুন ২০২৬
২৪ ঘণ্টায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২
  • ১৩ জুন ২০২৬
প্রতিষ্ঠান প্রধানের ভাইভা কবে, ফের জানালেন শিক্ষামন্ত্রী
  • ১৩ জুন ২০২৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১৩ জুন ২০২৬
×