বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট

১৩ জুন ২০২৬, ০৫:২৬ PM
অলস সময় পার করছেন হ্যান্ডেলিং শ্রমিকরা

অলস সময় পার করছেন হ্যান্ডেলিং শ্রমিকরা © টিডিসি

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন হ্যান্ডেলিং শ্রমিকরা। শনিবার (১৩ জুন) সকাল থেকে ধর্মঘটের কারণে জাহাজ থেকে বিভিন্ন ধরনের মনোহারি পণ্য আড়তে ওঠানো-নামানোর কাজ বন্ধ হয়ে যায়। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা।

ঝালকাঠি হ্যান্ডেলিং শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা জানান, বর্তমানে একজন শ্রমিক দৈনিক গড়ে প্রায় ৮০০ টাকা আয় করলেও বিভিন্ন খরচ বাদ দিয়ে হাতে থাকে মাত্র ৫০০ টাকা। বর্তমান বাজার পরিস্থিতিতে এই আয় দিয়ে পরিবার-পরিজনের ভরণপোষণ করা কঠিন হয়ে পড়েছে। তাই দীর্ঘদিন ধরে তারা পারিশ্রমিক বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। শ্রমিকদের দাবি অনুযায়ী, ৫০ কেজি ওজনের ছোট বস্তা আমদানির ক্ষেত্রে জাহাজ থেকে গুদামে পণ্য ওঠানোর জন্য প্রতি বস্তায় ১০ টাকা এবং ডেলিভারির জন্য ১২ টাকা হারে পারিশ্রমিক নির্ধারণ করতে হবে।

শ্রমিক নেতারা জানান, প্রায় ৯ মাস ধরে তারা দাবি আদায়ে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে আসছেন। স্থানীয় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর অনুরোধে ঈদুল আজহা পর্যন্ত আন্দোলন কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। তবে দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় শনিবার থেকে তারা ধর্মঘট শুরু করতে বাধ্য হয়েছেন। এদিকে ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন বিভিন্ন উপজেলা থেকে আসা পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা। রাজাপুর থেকে পণ্য পরিবহনের জন্য আসা এক পিকআপ চালক বলেন, সকালে ঝালকাঠিতে এসে দেখেন শ্রমিকরা ধর্মঘট পালন করছেন। ফলে জাহাজ থেকে কোনো পণ্য খালাস বা পরিবহন করা সম্ভব হচ্ছে না। এতে সময় ও অর্থ দুটোরই ক্ষতি হচ্ছে।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দ্রুত শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আরও ব্যাহত হবে এবং পণ্য সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬