নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

১৩ জুন ২০২৬, ০৬:৩৩ PM , আপডেট: ১৩ জুন ২০২৬, ০৬:৩৩ PM
নেত্রকোনার পূর্বধলা থানা

নেত্রকোনার পূর্বধলা থানা © সংগৃহীত ও সম্পাদিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ফাজিলপুর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা হয়েছে। পরে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকদের শনিবার (১৩ জুন) তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মাসুদ রানা (২২), মো. শাহজাহান (৪৪), আতাউর রহমান (৪৫), রফিকুল ইসলাম খোকন (৪৯), মাজহারুল ইসলাম প্রিন্স (২৮) ও মো. হযরত আলী (৪৬)।

পুলিশ জানিয়েছে, শুক্রবার (১২ জুন) ফাজিলপুর এলাকায় মিছিলের ঘটনায় রাতে মামলা করেছেন পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ওরফে মনিরুল ইসলাম। ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে এ মামলায়।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনার প্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল রাতেই ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে আদালতে পাঠানো হয়েছে।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬