৬ মন্ত্রী-সচিবকে গণভবনে তলব প্রধানমন্ত্রীর

৩০ মার্চ ২০২০, ১০:৩১ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় দেশের করণীয় নির্ধারণে সরকারের ছয় মন্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য আগামীকাল মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ওই ছয় মন্ত্রীকে ডেকেছেন তিনি।

মহামারি করোনা প্রতিরোধে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের আগে প্রধানমন্ত্রী এই ছয় মন্ত্রী ও সংশ্লিষ্ট ছয় সচিবের সঙ্গে পরামর্শ করবেন বলে জানা গেছে। ওই ছয় সচিবের একজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের যে ছয় জন মন্ত্রীকে পরামর্শের জন্য তার বাসভবনে ডেকেছেন তারা হলেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিতব্য এই বিশেষ পরামর্শ বৈঠকে যে ছয় সচিবকে ডাকা হয়েছে তারা হলেন, অর্থ মন্ত্রণালয়ের সচিব রউফ তালুকদার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল।

এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে সরকারের সাধারণ ছুটির মেয়াদ ৪ এপ্রিলের পর আবারও বাড়ানো হবে কিনা সে বিষয়ে ওই সভায় আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নীতিনির্ধারকরা।

এদিকে গত ২৪ ঘন্টায় দেশে আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। এই নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪৯ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন পাঁচজন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৪ জন।

বেইলি রোডের প্রেম নাকি টেকে না! লস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬