করোনা টেস্টে নেগেটিভ রোমা, ফেসবুকে গালমন্দের জন্য দুঃখপ্রকাশ

২৮ মার্চ ২০২০, ০৭:৫৪ PM

© ফাইল ফটো

নিজের করোনা উপসর্গ আছে কিন্তু সেবা পাচ্ছেন না বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে তুলোধুনা করা সেই আতিক রমা নামে নারীর করোনা নেগেটিভ এসেছে।

আজ শনিবার (২৮ মার্চ) তিনি তার ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন। স্ট্যাটাসের নিজের করোনা নেগেটিভ এসেছে জানানোর সঙ্গে তিনি ফ্লোরার নাম নিয়ে খারাপ কথা বলায় দুঃখ প্রকাশ করেছেন।

তিনি বলেন, আমি পারতো পক্ষে কখনও কাউকে হেও করি না বা অসম্মান করে কিছু বলি না বা লিখি না। কিন্তু এবার IEDCR প্রধান মীরজাদি সেব্রিনা ফ্লোরার ওপর খুব রেগেছিলাম। উনি আমার চেয়ে বয়সে বড় হওয়া স্বত্বেও খারাপ ভাষায় গালাগাল করে পোস্ট লিখেছিলাম। আসলে প্রচন্ড অসুস্থ ছিলাম এবং স্বাস্থ্য সেবা নিতে গিয়ে প্রতি পদে পদে অব্যবস্থাপনা দেখে এবং উক্ত কাজে নিয়োজিত লোকজনের অসৌজন্যমূলক আচরণে নিজেকে আর ধরে রাখতে পারিনি।

তিনি আরও বলেন, যদিও ব্যক্তিগত ভাবে ওনাকে আমি চিনি না এবং ব্যক্তিগতভাবে আমার সাথে ওনার কোন বিরোধ নেই, তবুও সার্বিক পরিস্থিতিতে মূল দায়িত্বে থাকা ব্যক্তিটিকে আক্রমণ করেছিলাম। তারজন্য এই পোস্টের মাধ্যমে তার কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।

এর আগে আতিক রমা নামের ওই নারী গত সোমবার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে অসুস্থ হওয়া, করোনার লক্ষণ, আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করাসহ বিস্তারিত অভিজ্ঞতা তুলে ধরেন। সেখানে তিনি মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে তুলোধুনা করেন। মাত্র ১ ঘণ্টার মধ্যে তার স্ট্যাটাসটি প্রায় দুই হাজার শেয়ার হয়।

তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ
  • ৩১ মার্চ ২০২৬
ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence