করোনা কেড়ে নিল ১৯ বাংলাদেশির প্রাণ

২৫ মার্চ ২০২০, ০৫:৩৯ PM

© ফাইল ফটো

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৯ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে বাংলাদেশেই মারা গেছেন ৫ জন। এছাড়া যুক্তরাষ্ট্রে ৮ জন, যুক্তরাজ্যে ৫ জন ও ইতালিতে ১ জন বাংলাদেশি মারা যান।

বাংলাদেশে ৫ জনের মৃত্য: গত ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় এক বৃদ্ধের মৃত্যু হয়্য। এর পর ২১ মার্চ মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে জরুরি সংবাদ সম্মেলনে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশে আরেকজনের মৃত্যুর খবর জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত ২৩ মার্চ করোনা ভাইরাসে দেশে আরেকজনের মৃত্যু হয় বলে জানায় আইইডিসিআর। মঙ্গলবার বিকেলে অনলাইন লাইভ ব্রিফিংয়ে আইইডিসিআরের পক্ষ থেকে পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা চতুর্থ ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেন।সবশেষ বুধবার (২৫ মার্চ) আরেকজনের মৃত্যুর খবর জানিয়েছে আইইডিসি।

যুক্তরাষ্ট্রে ৮ বাংলাদেশির মৃত্যু: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৪ মার্চ) চারজন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এ নিয়ে নিউইয়র্কে করোনাভাইরাসে মোট আটজন বাংলাদেশি মারা গেলেন। এর আগে গত ২৩ মার্চ মারা গেছেন ৩৮ বছরের আমিনা ইন্দ্রালিব তৃষা এবং ৬৯ বছরের মোহাম্মদ ইসমত। তার আগের আগের সপ্তাহে মারা গেছেন মোতাহের হোসেন ও মোহাম্মদ আলী নামের দুজন বাংলাদেশি।

যুক্তরাজ্য ৫ বাংলাদেশির মৃত্যু: এ পর্যন্ত যুক্তরাজ্যে সর্বমোট ৫ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার একই হাসপাতালে হাজি জমসেদ আলী (৮০) নামের আরেকজন বাংলাদেশি মৃত্যুবরণ করেন। হাজি জমসেদ আলীও পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত হোয়াইট চ্যাপেলের সেটেলস স্ট্রিট এলাকায় বসবাস করতেন।

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম ব্যক্তি ছিলেন ম্যানচেস্টারে বসবাসরত ৬০ বছর বয়সী এক বাংলাদেশি। তিনি পাঁচ থেকে ছয় বছর আগে ইতালি থেকে এসে স্থায়ীভাবে বসবাস করছিলেন ব্রিটেনে।

দ্বিতীয় বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে। করোনাভাইরাসের সঙ্গে হাসপাতালে আটদিন যুদ্ধ করার পর পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে মৃত্যুবরণ করেন ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি।

তৃতীয় বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন যুক্তরাজ্যে সফররত এক বাংলাদেশি। লন্ডনের গ্রেট অরমন্ড হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

ইতালিতে ১ বাংলাদেশির মৃত্যু: এছাড়া ইতালির মিলানে গত ২০ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান এক বাংলাদেশি। পাসপোর্টের তথ্য অনুযায়ী, তার বয়স ৫০ হলেও ঘনিষ্ঠজনেরা জানান, প্রায় ৬০ বছর বয়সী ছিলেন ওই ব্যক্তি।

‘ভুলবশত’ তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত: ইউএস…
  • ০২ মার্চ ২০২৬
লিখিত নয়, এমসিকিউ পদ্ধতিতেই হবে ১৯তম নিবন্ধনের পরীক্ষা: চেয়…
  • ০২ মার্চ ২০২৬
ইবিতে অনাবাসিক শিক্ষার্থীদের বাদ দিয়ে হল প্রশাসনের ইফতার: ছ…
  • ০২ মার্চ ২০২৬
জামায়াত নেতাকে বিএনপি নেতার চড়-থাপ্পড়, সিসিটিভি ফুটেজ শেয়ার…
  • ০২ মার্চ ২০২৬
পরিচালকের আশ্বাসে কর্মবিরতি স্থগিত, মঙ্গলবার ডিউটিতে ফিরছেন…
  • ০২ মার্চ ২০২৬
শব-ই-কদর ও ঈদ উল ফিতর উপলক্ষ্যে বাকৃবিতে ১২ দিনের ছুটি 
  • ০২ মার্চ ২০২৬