কুড়িগ্রামের নতুন জেলা প্রশাসক রেজাউল করিম

১৬ মার্চ ২০২০, ০২:২৮ PM

© সংগৃহীত

কুড়িগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম। সদ্য সরিয়ে দেয়া জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামের বাড়িতে মধ্যরাতে হানা ও তাকে তুলে নেওয়ার ঘটনায় আরডিসি (সিনিয়র সহকারী কমিশনার রাজস্ব) নাজিম উদ্দিনকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। একই ব্যবস্থা নেয়া হয়েছে সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামের বিরুদ্ধে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রবিবার পাঠানো এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। সিনিয়র সহকারী সচিব কে এম আল-আমীনের স্বাক্ষর করা চিঠিতে  বিষয়টি জানানো হয়। এর আগে রবিবার কুড়িগ্রামের ডিসি সুলতানা পারভীনকেও প্রত্যাহার করা হয়। তার বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

একটি পুকুর সংস্কার করে নিজের নামে নামকরণ করতে চেয়েছিলেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন। সাংবাদিক আরিফ এ বিষয়ে নিউজ করলে তার ওপর ক্ষুব্ধ ছিলেন ডিসি।

সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ নিয়েও অনিয়ম নিয়েও প্রতিবেদন তৈরি করেন আরিফুল। সেজন্য একাধিকবার তাকে ডিসি অফিসে ডেকে নিয়ে হুমকি দেওয়া হয়। এর জেরে গত ১৩ মার্চ মধ্যরাতে আরিফের বাসা থেকে তাকে তুলে নিয়ে ডিসি অফিসে নিয়ে নির্যাতন করা হয়।

এরপর মদ ও গাঁজা পাওয়ার অভিযোগ এনে রাতেই তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়। গত রবিবার তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close