সারাদেশে আগামী মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা

১৩ মার্চ ২০২০, ০৮:৩৭ PM

© ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আগামী ১৭ মার্চ (মঙ্গলবার) দেশে সাধারণ ছুটি থাকবে। প্রতিবছর ১৭ মার্চকে জাতীয়ভাবে শিশু দিবস হিসেবে পালন করা হয়। ২০২০ সালের ছুটির তালিকা অনুযায়ী ১৭ মার্চসহ ১৪ দিন দেশে সাধারণ ছুটি থাকবে।

এবার ১৭ মার্চ পড়েছে মঙ্গলবার। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ থেকে আগামী এক বছর পর্যন্ত সময়কে ‘মুজিববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানও হবে ১৭ মার্চ। দেশি-বিদেশি অতিথিদের অংশগ্রহণে বড় পরিসরে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় তা হচ্ছে না। ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় মূল অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, ‘করোনা পরিস্থিতির কারণে মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস ও সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। বড় পরিসরে জনসমাগম করা হবে না।’

জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ধরে অধ্যাদেশ গ্রহণ করা হবে: …
  • ২৪ মার্চ ২০২৬
রাতভর ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান
  • ২৪ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
  • ২৪ মার্চ ২০২৬
ঢাবি শিক্ষার্থীর ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলার অভিযোগ
  • ২৪ মার্চ ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের আবারও একটি ‘দীর্ঘ রাত’
  • ২৪ মার্চ ২০২৬
হাতিয়ায় ধর্ষণের অভিযোগ মিথ্যা হলে এনসিপি নেতাদের বিরুদ্ধে ম…
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence