দেশের উন্নয়নের জন্য সময় চাইলেন অর্থমন্ত্রী

০৫ মার্চ ২০২০, ০৮:৫০ PM
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল © ফাইল ফটো

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমি যেভাবে সংবিধান পেয়েছি, যেভাবে কর্মপরিকল্পনা পেয়েছি, যেভাবে অর্থনীতি পরিকল্পনা সাজাতে হয়; সেভাবে কাজ করে যাচ্ছি। দেশের উন্নয়নে আমাকে সময় দিতে হবে। আমাকে সময় দেন, আপনারা ফলাফল পাবেন।’

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২০’-এ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ভালো কিন্তু কর্মসংস্থানের সুযোগ বাড়ছে না, এমন সমালোচনার জবাব তিনি এসব কথা বলেন।

সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে অনেক দেশ আছে, যেখানে কর্মসংস্থান, ম্যানুফেকচারিং খাতের অবদান অনেক কম। কিন্তু অর্থনীতিতে তারা সবার উপরে। তাদের অন্য খাত আছে। আমরাওতো সেখাতে যাচ্ছি। প্রধানমন্ত্রী প্রত্যেকটা মিটিংয়ে বলেন, চাকরির জন্য কষ্ট করতে হবে না। সবাই চাকরি পাবেন। চাকরির জন্য বিশেষ পরিকল্পনা নেয়া হচ্ছে। সেখানে দুই থেকে তিন কোটি মানুষের চাকরি হবে।’

দৈনিক বণিক বার্তা ও সিটি ব্যাংকের যৌথ আয়োজনে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিপিডির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেহমান সোবহান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন।

প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়ে বিএনপিতে যোগ দিলেন উপজেল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির পর এবার বিএনপি প্রার্থীর প্রার্থীতা বাতিলের আবেদন জ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ডিআইইউসাস বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন দ্য ডেইলি ক্যাম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে ১০ম বার্ষিক নাট্যোৎসব শুরু
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ডাকসুর উদ্যোগে ছাত্রী হলে বিনামূল্যে টিকাদান শুরু, একদিনেই …
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬