বই কিনতে ভ্যাট লাগবে না: এনবিআর

০৫ মার্চ ২০২০, ০৫:৩৬ PM

© ফাইল ফটো

যেকোন বই বিক্রির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) ছাড় দিয়েছে সরকার। অর্থাৎ ক্রেতা বই কিনলে ভ্যাট বাবদ বাড়তি অর্থ পরিশোধ করতে হবে না। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বই শিক্ষা ব্যবস্থার একটি মৌলিক উপকরণ এবং শিক্ষা ব্যবস্থা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর প্রথম তফসিলের দ্বিতীয় খণ্ডের অনুচ্ছেদ-৩ এর উপ-অনুচ্ছেদ (খ) এ সংস্কৃতি সংশ্লিষ্ট সেবা হিসেবে পুস্তককে মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে সকল ধরনের বই বিক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদান করল।

এছাড়া এ বই ভাষা ও সাহিত্য, গবেষণা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্য সহায়ক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, যা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬