দিল্লিতে সহিংসতার প্রতিবাদে জুমার নামজের পর ঢাকায় বিক্ষোভ

২৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪২ PM

© ফাইল ফটো

ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর চালানো ধর্মীয় সহিংসতার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছে সমমনা কয়েকটি ইসলামিক দল। জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি পালিত হবে। এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি ও ঢাকা মহানগরীর আমির আল্লামা নূর হোসাইন কাসেমী নেতৃত্ব দিবেন।

আজ শুক্রবার খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর পল্টনে জমিয়ত কার্যালয়ে ছয়টি ইসলামি দলের নেতারা বৈঠক করেন। ওই বৈঠকে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত হয়।

সমমনা ৬টি দল হচ্ছে- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্য আন্দোলন এবং বাংলাদেশ মুসলিম লীগ।

বিক্ষোভ সমাবেশে দল-মত-সম্প্রদায় নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে মাওলানা কাসেমী বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদি গোষ্ঠি সে দেশের সাম্প্রদায়িক সরকারের পৃষ্ঠপোষকতায় মুসলমানদের উপর জুলুম নির্যাতনের যে নীল নকশা তৈরি করেছে, তার বিরুদ্ধে শান্তিকামী জনতা ও আন্তর্জাতিক সম্প্রদায় কঠোর প্রতিরোধ গড়ে না তুললে বিশ্বশান্তির জন্য বিপর্যয় বয়ে আনবে।

ট্যাগ: ভারত
সিটি কলেজে শিবিরের হামলা, রাতে ঢাবিতে বিক্ষোভের ডাক ছাত্রদল…
  • ২১ এপ্রিল ২০২৬
‎জাবিতে ২ বছরে পানির স্তর নেমেছে ৭.৬৪ ফুট
  • ২১ এপ্রিল ২০২৬
সৈয়দ নজরুল মেডিকেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মজিবুর রহমান
  • ২১ এপ্রিল ২০২৬
মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম!
  • ২১ এপ্রিল ২০২৬
গত বছরের প্রশ্নপত্র বিতরণ, দেড় ঘণ্টা পরীক্ষা দিল শিক্ষার্থী…
  • ২১ এপ্রিল ২০২৬
সাধারণ শিক্ষার্থীকে ‘শিবির নেতা’ সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশী…
  • ২১ এপ্রিল ২০২৬