বারিধারার পার্ক রোড এখন ‘কিং নরোদম সিহানুক রোড’

২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৮ PM

© টিডিসি ফটো

রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকার পার্ক রোডটি কম্বোডিয়ার সাবেক রাজা নরোদম সিহানুকের নামে ‘কিং নরোদম সিহানুক রোড’ নামকরণ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে নাম ফলক উন্মোচন করা হয়।

2

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা, কম্বোডিয়ার মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল কো-অপারেশনের সেক্রেটারি অব স্টেট ইত সোফিয়া, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, পররাষ্ট্র মন্ত্রণালয় সচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত, কম্বোডিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

3

পার্ক রোডের প্রবেশ মুখ থেকে ‘কিং নরোদম সিহানুক রোড’ এর নামফলক উন্মোচন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। মন্ত্রী বলেন, বাংলাদেশ ও কম্বোডিয়া দুই বন্ধুপ্রতিম দেশ। আমাদের দেশের প্রধানমন্ত্রী কম্বোডিয়া ভ্রমণের সময় কম্বোডিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এবং ঢাকায় কম্বোডিয়ার প্রয়াত রাজা নরোদম সিহানুকের নামে একটি করে সড়ক নামকরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সেই সিদ্ধান্তই আজ বাস্তবায়ন হলো। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন এটি।

প্রসঙ্গত, আগামী এপ্রিলে কম্বোডিয়ার রাজধানী নমপেনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ সড়কের উদ্বোধন করা হবে।

অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
মাঝপথেই পিএসএল শেষ ইমনের
  • ১১ এপ্রিল ২০২৬
সাহস করে বলুন, আমি জামায়াত, আমি শিবির, আমার দাবি মানতে হবে
  • ১১ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় কমেছে হামের সংক্রমণ, মৃত্যু ২
  • ১১ এপ্রিল ২০২৬
close