২৪ ঘণ্টায় কমেছে হামের সংক্রমণ, মৃত্যু ২

১১ এপ্রিল ২০২৬, ০৬:১৩ PM
স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে, কমেছে মৃত্যুর হারও। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ শনিবার একই সময় পর্যন্ত মোট ৮০ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৮৮৮ জন। এ ছাড়া ‍নিশ্চিত ও সন্দেহজনক একজন করে হামের উপসর্গ নিয়ে মোট দুজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২ হাজার ৪৮৯ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩৮৫। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯ হাজার ৪৬৩ জন, যার মধ্যে ৭ হাজার ২২ জন হাসপাতাল থেকে ছাড় পেয়েছে।

এ ছাড়া একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ১৬৯ জন মারা গেছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু বেশি, ১৪৫ জন। আর ২৪ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬