এক দিনে হাম আক্রান্ত তিন গুণের বেশি, মৃত্যু ৭ জনের

০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:০০ PM
হামে আক্রান্ত শিশু

হামে আক্রান্ত শিশু © সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে নিশ্চিত আক্রান্ত হয়ে মারা গেছে একজন। এই একদিনে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৪২ জনের শরীরে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে নিশ্চিত ও লক্ষণ নিয়ে মোট ১৬৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট হাম আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪১ জন শিশু।

আজ বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত কয়েকদিনের তথ্য অনুযায়ী, গত ৮ এপ্রিল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮৯, ৭ এপ্রিল ২২৪ এবং ৬ এপ্রিল ১৮০ জন আক্রান্ত হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বুধবার (৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সন্দেজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৮৭ জন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬৪২ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১২ হাজার ৩২০ জন সন্দেহজনক ও ২ হাজার ২৪১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ৮ হাজার ২৫১ জন হাম সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৫ হাজার ৮০১ জনকে ছাড় দেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে অদ্যাবধি ২৩ জন নিশ্চিত ও ১৪৩ জন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলায় সর্বোচ্চ ৪ জনের মৃত্যু হয়েছে।

যা আছে ১৫৯ বছরের পুরাতন ‘ধর্ম্মবিবাদ’ কাব্যে
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় ‘নকল’—ঢাবি ও অধিভুক্ত কলেজের ৬৪ শিক্ষার্থীকে শাস্তি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানির পথে ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩৬ লাখ টাকায় ৪ পদে নিয়োগের অভিযোগ মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা রোস্তম আলী নিহত
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় ভুল চিকিৎসার অভিযোগে প্রসূতির মৃত্যু, হাসপাতাল বন…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬