জাতীয় দিবসে ইংরেজির পাশে বাংলা তারিখ ব্যবহারে রুল

১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪১ AM

© সংগৃহীত

২১ ফেব্রুয়ারিসহ সব জাতীয় দিবসে ইংরেজির পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারের পদক্ষেপ নিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনটি দায়ের করেন চূয়াডাঙ্গার দামুড়হুদার বাসিন্দা মো.নস্কর আলী।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন। তিনি জানান, জাতীয় দিবসসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রোগ্রামে বাংলা তারিখ উপেক্ষিত থাকে। এ কারণে রিট করা হয়। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন। এক সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬