উহান ফেরত ৮ বাংলাদেশি আক্রান্ত নন: আইইডিসিআর

০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৭ PM

© সংগৃহীত

উহান থেকে ফিরে আসা বাংলাদেশিদের মধ্যে আটজনের শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সোমবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আটজনের নমুনার পরীক্ষার ফলাফল গতকাল (রোববার) সন্ধ্যায় হাতে পেয়েছি। তাতে কারোর শরীরে করোনাভাইরাস পাইনি। বিমানে থাকা অবস্থায় তাদের স্ক্রিনিং করা হয়। আটজনের শরীরের তাপমাত্রা প্রত্যাশিত মাত্রার থেকে বেশি হওয়ায় তাদের দুটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইইডিসিআর তাদের নমুনা সংগ্রহ করে। তবে রিপোর্ট নেগেটিভ এসেছে।

রোববার পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে আসা পাঁচ হাজার ৬৩১ জনের ‘থার্মাল স্ক্রিনিং’ হয়েছে বলে আইইডিসিআর জানিয়েছে। করোনাভাইরাস সন্দেহে মোট ৩৪ জনের শরীরের নমুনা পরীক্ষা করে কোনো ভাইরাস পাওয়া যায়নি।

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাস
  • ০৮ এপ্রিল ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনে ভূমি অধিগ্রহণ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close