ভিক্ষুকের কোলে ফেলে যাওয়া নবজাতককে দত্তক নিলেন ডিসি

২৮ জানুয়ারি ২০২০, ০৩:১৮ PM

© সংগৃহীত

ভিক্ষুকের কাছে রেখে যাওয়া তিনদিন বয়সের সেই নবজাতককে দত্তক নিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি)। নবজাতকটিকে দত্তক নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা।

আদালতের মাধ্যমে কিশোরগঞ্জের ডিসি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী শিশুটির অভিভাবক হয়েছেন। গতকাল সোমবার কিশোরগঞ্জ ১ নম্বর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রফিকুল বারী এ আদেশ দেন।

ইউএনও লুবনা ফারজানা বলেন, ‘নবজাতককে আমাদের ডিসি স্যার দত্তক নিয়েছেন। তবে তাকে নিতে স্যার আসবেন আগামী বৃহস্পতিবার। আমরা ওই দিনই স্যারের পরিবারের কাছে শিশুটিকে হস্তান্তর করব। এই কয়দিন আমার কাছে থাকবে নবজাতকটি।’

গত শুক্রবার শহরের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য দুর্জয় মোড়ের বঙ্গবন্ধুর মুর‍্যাল এলাকায় এক ভিক্ষুকের কোলে নবজাতককে রেখে তার মা ‘আমি আসছি’ বলে চলে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলে ভিক্ষুক এক ফার্মেসির মালিক আশরাফুল আলম মুকুলকে বিষয়টি জানায়। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। ইউএনও ফারজানা নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় মুকুল ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ‘যে দিন শিশুটিকে হাসপাতালে আনা হয়, তখন বয়স ছিল দুই দিন। শিশুটির যেন কোনো অযত্ন না হয়, সবাই সে ব্যাপারে খুবই তৎপর ছিল। শেষটা খুবই ভালো হয়েছে।’

ট্যাগ: ডিসি
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close