উহান থেকে ৬ ফেব্রুয়ারির আগে কেউ দেশে ফিরতে পারবে না

২৮ জানুয়ারি ২০২০, ০৩:০৪ PM

© সংগৃহীত

চীনের উহানে আটকাপড়া কোনো বাংলাদেশি আগামী ৬ ফেব্রুয়ারির আগে ফিরতে পারবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এতথ্য জানান।

তিনি বলেছেন, ইতোমধ্যে বাংলাদেশ সরকার থেকে চীনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চীনের কর্তৃপক্ষ ১৪ দিনের আগে তাদেরকে ছাড়তে রাজি হয়নি।

একইসঙ্গে স্বাস্থ্য মন্ত্র জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত কোথাও করোনাভাইরাসের কারণে ভ্রমণের ওপরে নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা দেয়নি। তবে আমরা অধিকতর সতর্কতার জন্য সাময়িক সময়ে চীনে যাতায়াত নিরুৎসাহিত করছি। অন্যদিকে বাংলাদেশে যে চীনা নাগরিকরা আছেন তাদের দিকে নজর রাখা হচ্ছে।

মন্ত্রী বলেন, এখনো দেশে কোনো করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি। একজন চীনের নাগরিক ইউনাইটেড হাসপাতালে সাধারণ সর্দি-কাশি জ্বর নিয়ে ভর্তি হয়েছে। তবে এখন তিনি সুস্থ আছেন নিজেই দেশে ফিরে যেতে চান।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ঢাকার কুর্মিটোলা হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতাল বিশেষভাবে আইসোলেটেড ইউনিট প্রস্তুত করা হয়েছে। সেই সঙ্গে সারাদেশের মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেলা হাসপাতালের একইভাবে আইসোলেটেড ইউনিট প্রস্তুত রাখতে বলা হয়েছে।

ব্রিফিংয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক, স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে যা বললেন শিক্ষাম…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আয়কর নথি জব্দের আদেশ
  • ০৮ এপ্রিল ২০২৬
৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
close