তাপমাত্রা কমে আবারো আসছে বৃষ্টি

২৪ জানুয়ারি ২০২০, ০৬:৩২ PM

© ফাইল ফটো

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া মৃদু ও মাঝারী শৈত্যপ্রবাহ আরও ২/৩ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শৈত্যপ্রবাহ কমে আসার পর আসবে বৃষ্টি। সেই সাথে কিছুটা কমতে পারে তাপমাত্রা। তবে মাসের শেষে আবারো বাড়বে তাপমাত্রা। শুক্রবার (২৪ জানুয়ারি) গণমাধ্যমকে এসব বিষয়ে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।

তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আরও ২/৩ দিন অব্যাহত থাকতে পারে। শৈত্যপ্রবাহ কমে আসলে ২৮ ও ২৯ তারিখে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন স্থানে। বৃষ্টির পর কিছুটা কমে আসবে তাপমাত্রা। এরপর আবার বাড়বে।

তিনি আরও বলেন, শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি, ডিমলায় ৭ দশমিক ২ ডিগ্রি, তেঁতুলিয়ায় ৭ দশমিক ৮ ডিগ্রি ও রাজধানীতে ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতিতেও লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১১২, আহত ৮৩৭
  • ০৮ এপ্রিল ২০২৬
ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
close