মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর দুর্লভ ১০০ ছবির প্রদর্শনী

২২ জানুয়ারি ২০২০, ১২:০৪ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজার সরকারি কলেজে বঙ্গবন্ধুর একশ’ জীবনীভিত্তিক বিভিন্ন দুর্লভ ও ঐতিহাসিক ছবির প্রদর্শনী করা হয়েছে। প্রদর্শনী উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী জাকের আহমদ অপু’র উদ্যোগে এ দুর্লভ ও ঐতিহাসিক ছবি প্রদর্শনী করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ সাইফউদ্দিন আহমদ। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহিনা আক্তার নিপা, আব্দুল মুকিম শাওন, সৈয়দ মুজাক্কির আলী, এবিএম মুরাদ, বিশ্বজিৎ সূত্রধর, ইমামুল ইসলাম, সাব্বির আহমদ, ও রনি আহমদ প্রমুখ।

এসময় জাকের আহমদ অপু বলেন, ‘আশা করি বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক এই ঐতিহাসিক ছবিগুলো দেখে ছাত্র সমাজ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করবে। এই আদর্শ বাস্তবায়নের লক্ষে প্রত্যেকে যার যার অবস্থান থেকে কাজ করবে।’

ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএসইটি বিওটি চেয়ারম্যানের সৌজন্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
সংঘর্ষের পর নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি নেতার মাম…
  • ১৩ এপ্রিল ২০২৬
জুয়া খেলে নিঃস্ব, দুধ দিয়ে গোসল করে ছাড়ার শপথ
  • ১৩ এপ্রিল ২০২৬
টাঙ্গাইলের সুরুজ ব্লকের কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন প্রধা…
  • ১৩ এপ্রিল ২০২৬
হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬