বাণিজ্যমেলা ২ দিন বন্ধ রাখতে পুলিশের চিঠি

১৭ জানুয়ারি ২০২০, ০১:৪৩ PM

© ফাইল ফটো

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা আগামী ২৯ ও ৩০ জানুয়ারি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দফতরে চিঠিটি পাঠানো হেয়েছে।

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সুবিধার্থে এ ধরণের অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে। ডিএমপি কমিশনারের পক্ষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণ পদ রায় চিঠিটি পাঠিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ডিএমপির এ সংক্রান্ত চিঠিটি পেয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে চিঠিসহ পাঠিয়েছি। বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে কমিশন এ বিষয়ে ব্যবস্থা নিতে বলবে বলে তিনি জানান।

চিঠিতে বলা হয়েছে, ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন ভোটের মাঠে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন প্রয়োজন হবে। সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ নির্বাচন কার্যক্রম ও ভোট সম্পন্ন করতে কেন্দ্রে আলাদা ফোর্স নিয়োগ করতে হবে।

এছাড়া স্ট্রাইকিং ও মোবাইল ডিউটি করার জন্য অধিকসংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা প্রয়োজন। সবমিলিয়ে ভোটগ্রহণের দিনে অন্তত ২৫ হাজার পুলিশ সদস্য, এক হাজার এপিবিএন সদস্য এবং ৩৫ হাজার আনসার সদস্য মোতায়েন প্রয়োজন হবে।

নির্বাচন ডিউটি যথাযথভাবে সম্পন্ন করে বাণিজ্যমেলার জন্য আলাদা ফোর্স মোতায়েন করা সম্ভব হবে না উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, এসব বিষয় বিবেচনা করে ২৯ ও ৩০ জানুয়ারি বাণিজ্যমেলা বন্ধ রাখার সুপারিশ করা হচ্ছে।

ডিএমপি সূত্র জানিয়েছে, বাণিজ্যমেলায় নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর এক হাজার ২০৫ সদস্য মোতায়েন রয়েছেন। ভোটের দিন বিপুলসংখ্যক পুলিশ সদস্যের প্রয়োজন পড়বে।

দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার খোঁজ নিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
প্রায় দেড় যুগ পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু কাল
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলা বর্ষপঞ্জি বাংলাদেশে কতটা ব্যবহার হচ্ছে?
  • ১৪ এপ্রিল ২০২৬
ট্রাম্পের শুল্ক হুমকির পাল্টা ব্যবস্থা নিবে চীন
  • ১৪ এপ্রিল ২০২৬
‘১০ টাকা’ নিয়ে দুই শিশুর ঝগড়া, ভাতিজার হাতে চাচি খুন
  • ১৪ এপ্রিল ২০২৬
আউটলুক লাইট বন্ধের যে নির্দেশনা দিল মাইক্রোসফট
  • ১৪ এপ্রিল ২০২৬