আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১২ জানুয়ারি ২০২০, ০১:২৩ PM

© সংগৃহীত

টঙ্গীর তুরাগ পাড়ে শেষ হয়েছে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পরিবারের সদস্যসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে গণভবন থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ইজতেমার মোনাজাত দেখে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নেন তিনি। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা।

টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে মুসলমানদের অন্যতম বৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রায় ৪০ মিনিট এ মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের। ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন তার অনুসারীসহ দেশি-বিদেশি লাখ লাখ মুসল্লি। মোনাজাতে ইহকালে শান্তি, পরকালের মাগফেরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। চারদিন বিরতি দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৭ জানুয়ারি।

 

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close