ওবায়দুল কাদেরকে তিন প্রশ্ন আসিফ নজরুলের

১০ জানুয়ারি ২০২০, ০৮:৩৬ PM
ওবায়দুল কাদের ও আসিফ নজরুল

ওবায়দুল কাদের ও আসিফ নজরুল © ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দামি ঘড়ি সংগ্রহ কেন রাষ্ট্রীয় তোশাখানায় জমা হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংগঠনটি বলছে, এসব সামগ্রী কেন যথানিয়মে ও যথাসময়ে রাষ্ট্রীয় তোশাখানায় জমা দেওয়া হলো না, তা দেশবাসীকে জানানো প্রয়োজন। মন্ত্রীর ঘড়ি সংগ্রহ কী একটি বিচ্ছিন্ন ঘটনা, না কী ব্যাপকতর ও গভীরতর বিস্তৃতির লক্ষণ মাত্র তা দেশবাসীকে জানানোর আহ্বানও জানিয়েছে টিআইবি।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবির টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ কথা বলেন।  ইফতেখারুজ্জামান বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের দামি ঘড়ি সংগ্রহের বিষয়ে দেওয়া ব্যাখ্যাকে প্রশ্নবিদ্ধ ও অপর্যাপ্ত।

এদিকে বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। ‘ওবায়েদুল কাদেরকে তিনটি প্রশ্ন’ শিরোনামে তিনি বলেছেন, ‘জনাব ওবায়েদুল কাদের বলেছেন তাকে ভালোবেসে মানুষ ৩০/৪০ লাখ টাকা দামের ঘড়ি দিয়েছেন। জানতে ইচ্ছে করে ভালবাসার এ মানুষরা কারা?

সন্দেহজনক কোন উপহার পেলে তা গ্রহন করতে হবে এমন কোন কথা নেই। ওবায়েদুল কাদের, নিজের বৈধ উপার্জনের সাথে পুরোপুরি সঙ্গতিবিহীন এসব উপহার গ্রহন করা ও পরিধান করা আপনার ঠিক হয়েছে কি?

শেষ প্রশ্ন। ভালাবাসার জিনিষ গ্রহনে কোন সমস্যা না থাকলে এ সংবাদ প্রকাশেও সমস্যা থাকার কথা না। তাহলে সংবাদটি প্রকাশ করা নেত্র নিউজের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছিল কেন? সংবাদটি গোপন রাখার চেষ্টা হয়েছিল কেন?

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence