প্রধানমন্ত্রীর নিকট পঞ্চম ও অষ্টমের সমাপনীর ফল হস্তান্তর

৩১ ডিসেম্বর ২০১৯, ১০:১০ AM

© সংগৃহীত

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ফল তার হাতে তুলে দেয়া হয়।

এর ফলে দুই পরীক্ষায় অংশ নেওয়া ৫৫ লাখ ৬৫ হাজার ৩২০ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফল হস্তান্তর করেন। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।’ এসময় পাস করা কোমলমতি শিশুদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘শিক্ষা ছাড়া কোনো জাতি এগোতে পারে না। এজন্য সারাদেশে স্কুল-কলেজ নির্মাণ করা হয়েছে। শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ মর্যাদা বাড়ানো হয়েছে। পাশাপাশি নতুন বই, বৃত্তি দেয়া হচ্ছে। স্কুলেগুলোতে টিফিনের ব্যবস্থাও করা হচ্ছে।’ শিক্ষার্থী ঝরে পড়া রোধেও উদ্যোগ নেয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ছেলে-মেয়েদের খেলাধুলার জন্য উদ্যোগ নেয়া হচ্ছে। স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। এছাড়া ছেলে ও মেয়েদের জন্য আলাদা টূর্নামেন্ট করা হচ্ছে। পাশাপাশি সংস্কৃতি চর্চা বাড়াতেও নানা উদ্যোগ নেয়া হয়েছে। প্রযুক্তি ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এখনকার মেধাবী শিক্ষার্থীরা দ্রুত সবকিছু শিখে নেয়।’

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার ফল বিস্তারিত তুলে ধরবেন।

অন্যদিকে, দুপুর ১টায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলের বিস্তারিত তুলে ধরবেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে এবার ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন এবং জেএসসি-জেডিসিতে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

মোবাইলে ফল জানতে: জেএসসি-জেডিসির ফল জানতে যে কোনো মোবাইল থেকে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও জেএসসি-জেডিসির ফল জানা যাবে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ই-মেইলেও জেএসসি-জেডিসির ফলাফলের সফটকপি পাঠাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড। প্রয়োজনে এদের কাছ থেকেও ফলাফলের কপি সংগ্রহ করা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে।

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফল জানতে যে কোনো মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রাথমিক সমাপনীর ফল জানা যাবে। আর ইবতেদায়ীর ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে স্টুডেন্ট আইডি লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইট থেকেও প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল জানা যাবে।

জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬