কাল থেকে তিন দিনের শৈত্যপ্রবাহ শুরু

২৭ ডিসেম্বর ২০১৯, ১০:৩০ PM

© ফাইল ফটো

ঢাকাসহ দক্ষিণাঞ্চলে গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকেই হচ্ছে হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পাশাপাশি উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। এছাড়া আগামীকাল শনিবার থেকে সারাদেশে তিন দিনের শৈত্যপ্রবাহের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাজশাহী ও রংপুর বিভাগে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। এই দুই বিভাগের বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা এখন ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এরপর শনিবার থেকে শুরু হবে আরেক দফা শৈত্যপ্রবাহ। পাশাপাশি, দেশের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং মাঝরাত থেকে সকাল এবং রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। যা চলবে কমপক্ষে তিন থেকে পাঁচদিন।

তারপর দেশজুড়ে শুরু হতে পারে শীতের স্বাভাবিক আবহাওয়া।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close