সর্বক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা মোদির

১৬ ডিসেম্বর ২০১৯, ০৭:৩১ PM
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি © ফাইল ফটো

আগামী বছর ঢাকায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে প্রতিটি খাতে বাংলাদেশের অর্জিত অসাধারণ অগ্রগতির প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১৬ ডিসেম্বর) ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী মোদির কার্যালয়ে তার সাথে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ প্রশংসা করেন।

৩০ মিনিট ধরে চলা বৈঠকে হাইকমিশনারের মাধ্যমে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান মোদি। সেই সাথে তিনি আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে তাকে বাংলাদেশে আমন্ত্রণ করায় আনন্দ প্রকাশ করেন।

‘আমি এ অনুষ্ঠানে যোগ দেয়ার অপেক্ষায় রয়েছি,’ হাইকমিশানরকে বলেন মোদি।

তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক, যাকে এখন এক সোনালি অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, তাকে এগিয়ে নিতে নিজের পাঁচ বছরের মেয়াদে রাখা অবদানের জন্য বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান।

মোদির সঙ্গে সৈয়দ মোয়াজ্জেমের সাক্ষাত

এ সময় হাইকমিশনার ঐতিহ্যবাহী বাংলা কারুশিল্পের নিদর্শন হিসেবে ভারতের প্রধানমন্ত্রীকে একটি ফ্রেমে বাঁধানো নকশিকাঁথা উপহার দেন।

বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬