ভারত থেকে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৫ ডিসেম্বর ২০১৯, ০১:৫৮ PM

© ফাইল ফটো

ভারত থেকে বাংলাদেশের নাগরিক নয়, এমন কেউ অনুপ্রবেশ করলে তাদেরকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ভারতের পার্লামেন্টে নাগরিকত্ব বিল পাস হওয়ার পর বাংলাদেশে অনুপ্রবেশের শঙ্কা তৈরি হয়েছে।ফলে সেখানে মুসলমানদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। অনেকে দেশছাড়া শুরু করেছেন বলে জানা যাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলীর সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন– বাংলাদেশের ক্ষতি হবে, এমন কোনো কিছু ভারত করবে না।’

তিনি বলেন, ‘ভারতের উত্তর-পূর্ব রাজ্যে বাংলাদেশীদের ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই। ভারতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের তালিকা চাওয়া হবে। দালালদের মাধ্যমে কিছু অনুপ্রবেশ ঘটছে। তবে নাগরিক নয়, এমন কেউ এলে তাকে ফেরত পাঠানো হবে।’

এসময় রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারের পদক্ষেপ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা নিয়ে শুনানির পর সুর নরম হয়েছে মিয়ানমারের। আমাকে দেশটি সফরে আমন্ত্রণ জানানো হয়েছে।’

তিনি বলেন, ‘আমি বলেছি, বাংলাদেশে এসে রোহিঙ্গা যাছাই-বাছাই করতে। আমাদের সেনাপ্রধান মিয়ানমার গিয়েছিলেন। এতে আলোচনার দ্বার আরও উন্মুক্ত হয়েছে।’

বিদ্যালয়ে শিক্ষার্থীদের ফোন নিষিদ্ধে আইন করার দাবি সংসদে
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আর কী কী সুবিধা পান
  • ২১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬