রাজধানীতে নিউজপেপার অলিম্পিয়াডের কর্মশালা অনুষ্ঠিত

১৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৫২ PM
নিউজপেপার অলিম্পিয়াডের কর্মশালা

নিউজপেপার অলিম্পিয়াডের কর্মশালা © টিডিসি ফটো

নিউজপেপার অলিম্পিয়াডের ঢাকা জেলার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী এতে অংশ নেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকাস্থ বুড়িগঙ্গা নদীর তীরে বাংলাদেশ ইউনিভার্সিটিতে এ কর্মশালার আয়োজন করা হয়।

মোট ৪টি সেশনে বিভক্ত ওয়ার্কশপের প্রধান বক্তা ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। তিনি সাংবাদিকতার উপর সেশন নেন। এরপর পর্যায়ক্রমে আহসান টিচ ফর বাংলাদেশ লিডারশীপের ফেলো আহসান নাহিয়ান, আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মার্কেটিং ম্যানেজার আলী আসগর যোগাযোগের উপর ও সেরা বাংলাবিদ নুসরাত সায়েম উপস্থাপনার উপর সেশন নেন।

এছাড়া উপস্থিত ছিলেন নিউজপেপার অলিম্পিয়াডের সিনিয়র এডভাইজার ও বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান ড. দেওয়ান মোহাম্মদ আল-আমিন ও নিউজপেপার অলিম্পিয়াডের প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল মাহবুব লাব্বী।

কর্মশালা শেষ কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পরে প্রতিযোগীদের হাতে পুরষ্কার ও সনদ তুলে দেওয়া হয়।

গ্রেপ্তার নারী কর্মীর মুক্তি চেয়ে সংসদ অধিবেশনে আল্টিমেটাম …
  • ০৭ এপ্রিল ২০২৬
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে আইইউবি
  • ০৭ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল…
  • ০৭ এপ্রিল ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে এনএসইউ ইসিইর নতুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
ডিপো ইনচার্জ নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ, আবেদন শেষ ১৫ …
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান
  • ০৭ এপ্রিল ২০২৬
close