নেত্রকোনার হাওরাঞ্চলে বোরো ধান কাটা শুরু

০৭ এপ্রিল ২০২৬, ১২:৩৪ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৭ PM
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিরুল ইসলাম ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিরুল ইসলাম ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন © সংগৃহীত

নেত্রকোনার হাওরাঞ্চলে সোনালি ধান কাটার উৎসব শুরু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে মদন উপজেলার গোবিন্দশ্রী হাওরে আনুষ্ঠানিকভাবে এই বোরো ধান কাটা কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আমিরুল ইসলাম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা চন্দন কুমার মহাপাত্র ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান মিজানসহ স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তারা।

কৃষি কর্মকর্তারা জানান, এবারের ফলন বেশ ভালো হয়েছে এবং আবহাওয়াও অনুকূলে রয়েছে। দ্রুত ধান কেটে ঘরে তোলার জন্য কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। ধান কাটার কাজে সহায়তার জন্য পর্যাপ্ত হারভেস্টার মেশিনও প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে ভালো ফলনে কৃষকদের মুখে হাসি ফুটলেও মনে রয়েছে কিছুটা শঙ্কা। গোবিন্দশ্রী গ্রামের কৃষক জামাল মিয়া জানান, আগাম বৃষ্টির ভয় সব সময়ই থাকে। বৃষ্টি শুরু হলে নিচু জমির ধান তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই আবহাওয়া ভালো থাকতেই দ্রুত ধান ঘরে তুলতে চান হাওরের কৃষকরা।

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ফুডপান্ডা, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
close