খালে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

০৭ এপ্রিল ২০২৬, ০১:৩৩ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৬ PM
 খালে বিষ প্রয়োগের অভিযোগ শুনে ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা

খালে বিষ প্রয়োগের অভিযোগ শুনে ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খোদালা খালে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত শনিবার (৪ এপ্রিল) গভীর রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন এলাকায় এ ঘটনা ঘটে বলে দাবি স্থানীয় জেলেদের। এতে খালের বিপুল পরিমাণ কার্পজাতীয় ও দেশীয় মাছ মারা গেছে, যা এই অঞ্চলের জলজ পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, খোদালা খালের স্লুইসগেট এলাকায় দীর্ঘদিন ধরে জাল বসিয়ে মাছ শিকার করে আসছিলেন মো. জমির উদ্দীন ও মোজাম্মেল হক নামের দুই ব্যক্তি। অভিযোগ রয়েছে, মাছ ধরার সুবিধার্থে তারা খালের স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করেন এবং বিষ প্রয়োগের মতো অবৈধ পথ বেছে নেন। তবে অভিযুক্ত জমির উদ্দীন এই দাবি অস্বীকার করে জানিয়েছেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

ঘটনার খবর পেয়ে সোমবার বেলা ১১টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা ও আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের অংশ হিসেবে খালের পানি ও মরে ভেসে ওঠা মাছের নমুনা সংগ্রহ করা হয়েছে। উল্লেখ্য, এই খালটি বোয়াল, মৃগেল, চিংড়ি, কোরালসহ বিভিন্ন প্রজাতির মাছের জন্য পরিচিত, যেখানে স্থানীয়দের পাশাপাশি দূরদূরান্ত থেকেও শৌখিন মৎস্যশিকারিরা আসেন।

আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। অপরাধ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরি জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬