পরিমাপে কম দেওয়ায় পাম্পমালিককে জরিমানা 

০৭ এপ্রিল ২০২৬, ০১:২৮ PM
টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার

টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তেল সরবরাহে পরিমাপে কারচুপির অভিযোগে এক পাম্পমালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে অভিযোগের সত্যতা পেয়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ভোক্তা পর্যায়ে পাম্প থেকে তেল সরবরাহে পরিমাপে কারচুপির অভিযোগ থাকায় টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। তখন অভিযোগের সত্যতা পাওয়ায় পাম্প মালিক জাকির হোসেনকে পেট্রোলিয়াম আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, তেলের আতঙ্কে মানুষ পেট্রোল, অকটেন, ডিজেল তেল নিতে পাম্পে ভিড় করছে। সেই সুযোগে পাম্প মালিক জাকির হোসেন পরিমাপে কারচুপির করছিলেন, এমন অভিযোগের সত্যতা পেয়ে জরিমানা করা হয়েছে। তেলের দাম বৃদ্ধি ও পরিমাপে কারচুপির বিরুদ্ধে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬