নারীরা সবক্ষেত্রে দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

০৯ ডিসেম্বর ২০১৯, ০১:০৫ PM

© ফাইল ফটো

বেগম রোকেয়া নারীদের নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম রোকেয়া তার বইয়ে লিখে গেছেন, নারীরা একদিন লেখাপড়া শিখে জজ, ব্যারিস্টার, ডাক্তার হবে। শুধু জজ-ব্যারিস্টার নয়, নারীরা এখন সবক্ষেত্রে দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছে বলেও তার বক্তব্যে উল্লেখ করেন তিনি।

আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় নারী-পুরুষকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সমাজের অর্ধেক মানুষ নারী। সেই নারীদের বাদ দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব নয়। দেশে বর্তমানে নারী-পুরুষ সবাই সমন্বিতভাবে কাজ করছে, এ কারণে দেশ এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘নারী-পুরুষের সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে বাংলাদেশ বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল। বেগম রোকেয়ার কর্মে ও আদর্শে উজ্জীবিত হয়ে আজকের নারীরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।’

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম ফজিলাতুনন্নেসা ইন্দিরা। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব কামরুন্নাহার।

এ বছরের রোকেয়া পদক জয়ীরা হলেন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে সেলিনা খালেক, নারী শিক্ষায় অধ্যক্ষ শামসুন নাহার ও নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ড. নুরুননাহার ফয়জুন নেসাকে (মরণোত্তর) পদক দেওয়া হয়।

এছাড়া নারীর অধিকার আদায়ের ক্ষেত্রে পাপড়ি বসু এবং নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য আখতার জাহান পদক পেয়েছেন।

সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬