পাঁচজন বিশিষ্ট নারী ব্যক্তিত্ব পেলেন রোকেয়া পদক

০৯ ডিসেম্বর ২০১৯, ১১:১৩ AM

© সংগৃহীত

চলতি বছরের জন্য দেশের ৫ বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বেগম রোকেয়া পদক ২০১৯ দেওয়ার জন্য পাঁচজন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে চূড়ান্তভাবে মনোনয়ন করে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জয়ীদের হাতে এ পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে ভূমিকা পালনকারী নারীদের এই পদক দেওয়া হয়।

বেগম রোকেয়া দিবস উপলক্ষে ঢাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেগম রোকেয়া পদক-২০১৯ প্রদান করা হয়। এছাড়া বেগম রোকেয়া দিবস উদযাপন করা হচ্ছে।

এ বছরের রোকেয়া পদক জয়ীরা হলেন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণের ক্ষেত্রে সেলিনা খালেক, নারী শিক্ষায় অধ্যক্ষ শামসুন নাহার ও নারীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য ড. নুরুননাহার ফয়জুন নেসাকে (মরণোত্তর) পদক দেওয়া হয়।

এছাড়া নারীর অধিকার আদায়ের ক্ষেত্রে পাপড়ি বসু এবং নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য আখতার জাহান পদক পেয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদকপ্রাপ্ত বিশিষ্ট নারী ব্যক্তিত্ব কিংবা তাদের পরিবারের প্রতিনিধিরা বেগম রোকেয়া পদক-২০১৯ গ্রহণ করেন।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close