ডিসেম্বরে সাড়ে ৮ হাজার চিকিৎসক নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

০১ ডিসেম্বর ২০১৯, ০৮:৩২ AM

স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেছেন,, ‘স্বাস্থ্য খাতের প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামো ও যন্ত্রপাতিসহ অনেক কিছু থাকলেও ডাক্তার, নার্স ও টেকনিক্যাল কর্মীর সংকট রয়েছে। এই সংকট কাটানোর জন্য আগামী মাসের ৮ তারিখে হাসপাতালগুলোতে সাড়ে আট হাজার চিকিৎসক যোগ দেবেন। এছাড়া আগামী বছর আরও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।’ শনিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের ২০তম আন্তর্জাতিক সম্মেলন এসব কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, বাংলাদেশে এ পর্যন্ত ৩৫টি সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। মেডিকেল কলেজের সংখ্যা ক্রমেই বাড়ছে। কিন্তু আমাদের দেশে কলেজের তুলনায় শিক্ষক বা চিকিৎসক তৈরি হচ্ছে না।

মন্ত্রী  বলেন, আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসে প্রত্যেক উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে আধুনিক গাড়ি দেওয়া হবে। আমরা ৩৫০টি গাড়ির ব্যবস্থা করেছি। এর মধ্যেই ১০০টি উপজেলায় দেওয়া হয়েছে। উপজেলার ডাক্তারদের থাকার বাড়িগুলো আধুনিক করা হচ্ছে। সরকার চিকিৎসকদের আধুনিক সুযোগ-সুবিধা দিচ্ছে। নতুন যেসব চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে, তারা উপজেলার হাসপাতালগুলোতে যাবেন।

তিনি আরও বলেন, প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোকে আরও উন্নত করা হবে। এটি উন্নত করলেই অনেক চিকিৎসা প্রথম অবস্থায় সমাধান হয়ে যাবে। এছাড়া কমিউনিকেবল ডিজিজ মোকাবিলা করতে আমরা সক্ষম হয়েছি। নন কমিউনিকেবল ডিজিজ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে কিডনি ও ক্যানসার জনিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ‘চিকিৎসা ক্ষেত্রে মেডিসিন যতটা কম ব্যবহার করা যায় সেদিকে নজর দেন। অ্যান্টিবায়োটিক ব্যবহারে খেয়াল রাখবেন। আমাদের দেশে ওষুধের কোনো সংকট নেই। অনেকগুলো ফার্মাসিটিক্যাল কোম্পানি তৈরি হয়েছে। তারা ভালো মানের ওষুধ তৈরি করছে।’

ট্যাগ: মেডিকেল
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬