এমপি লিটন হত্যা মামলায় কর্নেল কাদেরসহ ৭ জনের ফাঁসি

২৮ নভেম্বর ২০১৯, ১১:৩৬ AM

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জাতীয় পার্টির সাবেক এমপি কর্নেল কাদের খানসহ ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গাইবান্ধার জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন, কাদের খানের পিএস শামসুজ্জোহা, গাড়িচালক হান্নান, মেহেদী, শাহীন, চন্দন ও রানা। এ মামলায় মোট আসামি ছিলেন ৮ জন, তার মধ্যে সুবল নামে এক আসামি মারা গেছেন।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামের মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। তাকে গুলিবিদ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

ট্যাগ: আদালত
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় দুই নেতাকে অব্যাহতি দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে উদ্ধারের পর জামায়াতের পক্ষ থেকে উদ্ধারের …
  • ১৮ এপ্রিল ২০২৬
৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
  • ১৮ এপ্রিল ২০২৬
আম দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কি…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন শেষ ১২ মে
  • ১৮ এপ্রিল ২০২৬