রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারায় কৃষক

২০ নভেম্বর ২০১৯, ১০:৪৯ AM

চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় রাত জেগে পেঁয়াজের ক্ষেত পাহারা দিচ্ছেন শেরপুরের চাষিরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে জেলার শ্রীবরদী উপজেলার মোবারকপুরের চাষি মারফত আলীকে পেঁয়াজের ক্ষেত পাহারা দিতে দেখা যায়।

এবছর নিজের ৮০ শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করেছেন মারফত আলী (৩৫)। তিনি বলেন, আমার জমির বেশিরভাগ পেঁয়াজ এখনও খাওয়ার যোগ্য হয়নি। চুরি হতে পারে তাই সন্ধ্যার পর থেকে সারা রাত পাহারা দিচ্ছি। পাইকাররা আমার ক্ষেতের অর্ধেক পেঁয়াজ ৯০ হাজার টাকা দাম করেছে। জীবনে এই প্রথম পেঁয়াজের এত দাম শুনলাম। একইভাবে রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছেন তার ভাই শরাফত আলী, আব্দুল হামিদসহ অন্য কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন বলেন, চলতি মৌসুমে জেলার পাঁচটি উপজেলার ৬৯০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাহিদা থাকায় এবার পেঁয়াজ চাষিরা বেশ লাভবান হবেন।

ট্যাগ: পেঁয়াজ
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখা…
  • ০৭ এপ্রিল ২০২৬
গ্রেপ্তার নারী কর্মীর মুক্তি চেয়ে সংসদ অধিবেশনে আল্টিমেটাম …
  • ০৭ এপ্রিল ২০২৬
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে আইইউবি
  • ০৭ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল…
  • ০৭ এপ্রিল ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে এনএসইউ ইসিইর নতুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
ডিপো ইনচার্জ নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ, আবেদন শেষ ১৫ …
  • ০৭ এপ্রিল ২০২৬
close