অর্থমন্ত্রী কি বলেছেন- ‘বাংলাদেশ ভারতেরই অংশ’

১৬ নভেম্বর ২০১৯, ০৭:০৫ PM

অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের একটি বক্তব্য ফেসবুক/ইউটিউবে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, লন্ডনে এক অনুষ্ঠানে সম্প্রতি অর্থমন্ত্রী “বাংলাদেশ ভারতেরই অংশ” এই কথাটি বলেছেন। গত সপ্তাহে মন্ত্রী লন্ডনে ছিলেন এবং তিনি সেখানে বাংলা বন্ডের অভিষেক অনুষ্ঠানে (১১ নভেম্বর) অতিথি ছিলেন। বাংলাদেশি শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে।

অনুষ্ঠানটির ৩৭ সেকেন্ডে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। তবে পুরো অনুষ্ঠানের কোনো ভিডিও অনলাইনে খুঁজে পাওয়া যায়নি।

ভাইরাল হওয়া ভিডিওর ১৬ সেকেন্ড থেকে শোনা যায় মন্ত্রী নিচের কথাগুলো বলছেন--

“At that time we, the Bangladeshis were also part of India. So we can also claim that we were, once upon a time we were a rich country. Country claim like that. We were a part of India. Is that true? So India was a number one country, can't we say that we were also number one country?”

বাক্যগুলোতে বেশ কয়েকবার ইংরেজি were (ওয়্যার) শব্দটি এসেছে। এর মধ্যে প্রথম বাক্যে খুবই স্পষ্ট শোনা যায় মন্ত্রী were এর উচ্চারণ ‘ওয়্যার’ করছেন। বাকি were গুলোর উচ্চারণ কিছুটা অস্পষ্ট। কারো কাছে are-ও মনে হতে পারে। বিশেষ করে ‘We were a part of India’ বাক্যটিতে তার উচ্চারণ কিছুটা অস্পষ্ট। যদিও খুবই খেয়াল করে শুনলে were-ই শোনা যায় তার মুখে।

যদি এটা ধরেও নেয়া হয় যে, মন্ত্রী We were a part of India বাক্যটিতে were না বলে are বলেছেন, তাহলে এটা তার বাক্য গঠনের ভুল বলেই গণ্য হবে (দ্বিতীয় ভাষায় কথা বলার সময় এমন ভুল হওয়াটা অস্বাভাবিক নয়)।

কেন এই বাক্যটিকে ‌‘We were a part of India’ না শোনা বা না বলা যথাক্রমে শ্রোতা বা মন্ত্রীর ভুল তা খেয়াল করুন-

প্রথম বাক্যের প্রথম তিনটি শব্দ (At that time) থেকেই স্পষ্ট মন্ত্রী বর্তমানের কথা বলছেন না। তিনি অতীতের কোনো এক সময়ের কথা বলছেন। আবার ওই বাক্যটিতেই were বলা শব্দটি তার মুখ থেকে স্পষ্ট শোনা যাচ্ছে ভিডিওতে। শোনে দেখতে পারেন এই লিংকে: https://youtu.be/uIP9jL9aLLI

দ্বিতীয় বাক্যে থাকা ‘once upon a time’ শব্দগুলি থেকে আবারও স্পষ্ট মন্ত্রী বেশ দূর অতীতের কোনো এক সময়ে আমাদের দেশ যে ধনী একটি দেশ ছিল তা বলছেন। প্রথম দুটি বাক্যের ধারাবাহিকতায় মন্ত্রী চতুর্থ বাক্যে এসে অতীতের কথাই বলেছেন এভাবে ‘We were a part of India. Is that true?’

সবশেষ বাক্যে আছে was শব্দটি। তিনি বলেছেন, “So India was a number one country, can't we say that we were also number one country?”

বাংলায় শেষের চারটি বাক্য অনুবাদ করলে দাঁড়ায়-- “আমরা ভারতের অংশ ছিলাম, এটা সত্যি কিনা? ভারত ছিল (বিশ্বের) এক নম্বর (ধনী) দেশ, তাহলে কি আমরাও বলতে পারি না যে, আমরাও (বিশ্বের) এক নম্বর (ধনী) দেশ ছিলাম?”

বর্তমানের বাংলাদেশ ভূখণ্ডটি এক সময় ‘বিশ্বের এক নম্বর ধনী দেশ’ ছিল-- এই কথাটি দর্শকদের কাছে প্রতিষ্ঠিত করতে মন্ত্রী ওই সময়ে (‘once upon a time’) বাংলাদেশ ভারতের অংশ ছিল কিনা তা প্রশ্ন করে জানতে চেয়েছেন (প্রকৃতপক্ষে এই প্রশ্নটি ‘প্রশ্ন’ নয়, বরং ঐতিহাসিক বাস্তবতাকে জোর দিয়ে তুলে ধরতে প্রশ্ন আকারে দর্শকদের সামনে নিজের বক্তব্য ছুঁড়ে দেয়া)।

ভারত যখন বিশ্বের এক নম্বর ধনী দেশ ছিল তখন ভারতের অংশ থাকার সুবাদে বাংলাদেশও বিশ্বের এক নম্বর ধনী দেশ ছিল- এই যুক্তি তুলে ধরতে বর্তমানে ‘আমরা বাংলাদেশিরা ভারতের অংশ। এটা সত্যি কিনা?’ (ইংরেজিতে ‘We are a part of India. Is that true?’ বলার কোনো প্রাসঙ্গিকতাই মন্ত্রীর আলোচ্য বক্তব্যে নেই।

জাল ফেলা নিষেধ, ঈদ আনন্দ নেই মেঘনা পাড়ের শতাধিক ভাসমান জেলে…
  • ২১ মার্চ ২০২৬
দূর দেশে ঈদের অনুভূতি: ব্যস্ততার মাঝেও স্মৃতিতে রঙিন উৎসব
  • ২১ মার্চ ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে লাহোর, ঈদের দিনে ঢাকার অবস্থান কত?
  • ২১ মার্চ ২০২৬
১০০ একর জমি দখল করে ‘এসপি গরুর খামার’, দুদকের অনুসন্ধান শুরু
  • ২১ মার্চ ২০২৬
বৈরী আবহাওয়ার মধ্যেও গোপালগঞ্জে ঈদের আনন্দে ভাটা নেই
  • ২১ মার্চ ২০২৬
পরিবার নয়, দায়িত্বেই কাটে পুলিশের ঈদ
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence