ব্রহ্মপুত্রে নৌকার পাটাতন তুলতে গিয়ে কৃষক নিখোঁজ

০৬ আগস্ট ২০২৬, ১২:০৫ PM
ব্রহ্মপুত্র নদে নিখোঁজ মো. সাইফুল ইসলামকে উদ্ধারে চলছে অভিযান

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ মো. সাইফুল ইসলামকে উদ্ধারে চলছে অভিযান © টিডিসি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন তুলতে গিয়ে মো. সাইফুল ইসলাম (৫৫) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও বুধবার সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান মেলেনি। পরে প্রথম দিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
 
নিখোঁজ সাইফুল ইসলাম উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইদ্রিস আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) বেলা আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট-সংলগ্ন ব্রহ্মপুত্র নদে একটি ভেঙে যাওয়া নৌকার পাটাতন ভেসে যাচ্ছিল। সেটি উদ্ধার করতে নদীতে নামেন সাইফুল ইসলাম। এ সময় নদীর তীব্র স্রোতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যান।
 
প্রত্যক্ষদর্শী মো. হবি মিয়া ও স্থানীয় বাসিন্দা ইব্রাহীম খলিল বলেন, সাইফুল ইসলাম নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতে তলিয়ে যান। তাকে উদ্ধারে তাৎক্ষণিক একটি নৌকা নিয়ে খোঁজাখুঁজি চালানো হলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে স্থানীয়রা বিষয়টি ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে জানায়। তবে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি দল না থাকায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। সেখান থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে বিকেল সাড়ে ৫টার দিকে উদ্ধার অভিযান শুরু করে।
 
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, খবর পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেশনে ডুবুরি দল না থাকায় ময়মনসিংহ থেকে ডুবুরি দল এনে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। প্রথম দিনের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬