ডাকসুর সাবেক ভিপি ও দুইবারের সংসদ সদস্য গ্রেপ্তার

০৬ আগস্ট ২০২৬, ১০:৫৬ AM
আখতারুজ্জামান

আখতারুজ্জামান © সংগৃহীত

রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে গুলশান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সূত্র জানায়, আখতারুজ্জামানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বলা হয়, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডে’ সম্পৃক্ত থাকার অভিযোগে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

জানা যায়, আখতারুজ্জামান আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাজীপুর-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকিকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

ছাত্ররাজনীতিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭৯ ও ১৯৮০ সালে পরপর দুইবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। ওই সময় ডাকসুর ভিপি ছিলেন মাহমুদুর রহমান মান্না। পরবর্তীতে ১৯৮১ সালে আখতারুজ্জামান ডাকসুর ভিপি নির্বাচিত হন। সে সময় জিএস ছিলেন জিয়াউদ্দীন বাবলু।

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। এর আগে ১৯৯৬ সালে গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এ ছাড়া তিনি গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জবিতে কর্মসূচি পালন করবে না ছাত্রদল, থাকবে ‘শান্তিপূর্ণ অবস…
  • ০৬ আগস্ট ২০২৬
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে ইরানের চুক্তি
  • ০৬ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন…
  • ০৬ আগস্ট ২০২৬
রাজধানীতে ব্রিজের নিচে মিলল নারীর মাথা ও দুই হাত
  • ০৬ আগস্ট ২০২৬
আলভারেজকে দলে পেতে ‘ট্রাম্পকার্ড’ ছাড়ল বার্সেলোনা
  • ০৬ আগস্ট ২০২৬
ভারতীয় তরুণীকে ব্ল্যাকমেইলের অভিযোগে জামালপুরের কলেজ শিক্ষ…
  • ০৬ আগস্ট ২০২৬