৬৪ টাকা দিয়ে একটি পেঁয়াজ কিনলেন ছাত্রলীগ নেতা

১৫ নভেম্বর ২০১৯, ০৯:২৭ PM

© সংগৃহীত

৬৪ টাকা দিয়ে একটি পেঁয়াজ কিনেছেন ছাত্রলীগের এক নেতা। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তিনি ভারতীয় বড় সাইজের একটি পেঁয়াজ ৬৪ টাকায় কেনেন।

ছাত্রলীগের ওই নেতার নাম জোনায়েদ আহমেদ পলক। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।পলক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি চুনারুঘাট বাজার থেকে ১৭০ টাকা কেজি দরে ৩৭৫ গ্রাম ওজনের ভারতীয় বড় জাতের একটি পেঁয়াজ কেনেন। পেঁয়াজটির দাম হয় ৬৫ টাকা।

এদিকে চুনারুঘাট উপজেলার গ্রামাঞ্চলের অধিকাংশ দোকানে এখন পেঁয়াজ নেই। আর এ সুযোগে পেঁয়াজের দাম ২০০ টাকা ছাড়িয়েছে। দেশীয় পেঁয়াজের দাম বেশি হলেও ভারতীয় বড় পেঁয়াজ ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

মাত্র তিনদিনের ব্যবধানে ১৪০ টাকার পেঁয়াজ বাড়তে বাড়তে এখন ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন দোকানে বড় পেঁয়াজ ৪টি, ৬টি করেও বিক্রি হয়েছে।

তবে শুক্রবার পৌর শহরের অধিকাংশ দোকান বন্ধ থাকলেও বিকেলে খোঁজ নিয়ে দেখা জানা যায়, পেঁয়াজের চরম সংকট সৃষ্টি হয়েছে। গ্রামের বাজারে এখন পেঁয়াজ পাওয়াই যাচ্ছে না।

আড়তদাররা জানিয়েছেন, দাম বেশি হওয়ায় কেউ পেঁয়াজ আনছেন না। দাম সহনশীল না হলে কোনো পাইকাররাই পেঁয়াজের বড় কোনো চালান আনবেন না।

ট্যাগ: পেঁয়াজ
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখা…
  • ০৭ এপ্রিল ২০২৬
গ্রেপ্তার নারী কর্মীর মুক্তি চেয়ে সংসদ অধিবেশনে আল্টিমেটাম …
  • ০৭ এপ্রিল ২০২৬
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে আইইউবি
  • ০৭ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল…
  • ০৭ এপ্রিল ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে এনএসইউ ইসিইর নতুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
ডিপো ইনচার্জ নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ, আবেদন শেষ ১৫ …
  • ০৭ এপ্রিল ২০২৬
close