দাম বাড়ায় রাতে পেঁয়াজ ক্ষেত পাহারা

১৫ নভেম্বর ২০১৯, ০৯:০২ PM
নতুন পেঁয়াজের গাছ

নতুন পেঁয়াজের গাছ © সংগৃহীত

সারাদেশে বেড়েই চলেছে পেঁয়াজের দাম। শুক্রবার দেশের বিভিন্ন যায়গায় ২৮০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির সংবাদও পাওয়া গেছে। পেঁয়াজের এমন লাগামহীন মূল্য বৃদ্ধিতে পেঁয়াজ ‍চুরির আশঙ্কা থেকে রাতে নতুন পেঁয়াজের গাছ পাহাড়া দিতে শুরু করেছেন অনেকেই।

জানাগেছে যশোরের লক্ষীপুরে নতুন পেঁয়াজ বাজারে আসার পরও দাম কমেনি। বরং কেজিতে উল্টো ৭০-৮০ টাকা বৃদ্ধি পেয়েছে। যার ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের।

যশোর জেলার চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামের কৃষক আরিফ হোসেন বাজারে এসেছেন নতুন পেঁয়াজ বিক্রি করতে। তিনি বলেন, সেপ্টেম্বর মাসের প্রথম দিকে আগাম জাতের কাট পেঁয়াজ লাগিয়ে ছিলাম। যার বয়স ৮০/৯০ দিন। ফলন বিঘাপ্রতি ৪০/৪৫ মণ বর্তমান বাজারে ৭ হাজার থেকে সাড়ে ৭ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে। পূর্ণ বয়স না হলেও বেশী দামে বিক্রি করতেই পেঁয়াজ তুলেছি।

তিনি বলেন, দাম বেশী হওয়ায় রাতে পেঁয়াজের ক্ষেত পাহারা দিতে হচ্ছে। তাছাড়া এ পেঁয়াজ তুলে ঐ জমিতেই আবার গোল আলু লাগাবো।

উল্লেখ্য গত ২৯ সেপ্টেম্বর ভারত পুরোপুরি পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দিলে সেদিন থেকেই বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। পহেলা অক্টোবরে প্রথমবারের মতো পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়ে যায়। অক্টোবর শেষ হতে হতে তা পৌঁছায় দেড়শ টাকায়। সেই পেঁয়াজ আজ শুক্রবার ২৫০-২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ট্যাগ: পেঁয়াজ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে বারে বন্দুক হামলা, হতাহত ১৭: এফবিআই
  • ০৩ মার্চ ২০২৬
ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদের নিয়োগ বাতিল
  • ০৩ মার্চ ২০২৬
বাহরাইন বন্দরে মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কারে হামলা: রয়টার্স
  • ০২ মার্চ ২০২৬
মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
  • ০২ মার্চ ২০২৬
‘আপনি কার সঙ্গে কথা বলেন জানেন’ হুমকি পাওয়া সেই ডিসিকে বদলি
  • ০২ মার্চ ২০২৬
বাংলা উইকিপিডিয়ায় সার্চের শীর্ষে নির্বাচন-বিএনপি, জামায়াতের…
  • ০২ মার্চ ২০২৬