পেঁয়াজের সিন্ডিকেট নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

১৫ নভেম্বর ২০১৯, ০৩:৪২ PM

© ফাইল ফটো

পেঁয়াজের অস্বাভাবিক দাম প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিন্ডিকেটের কারণে পেঁয়াজের দাম বেড়েছে। তবে শিগগিরই পেঁয়াজের দাম কমে যাবে। কারণ বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ আসছে বাংলাদেশে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সিন্ডিকেটের কারণে পেঁয়াজের বাজারে এই অবস্থা হয়েছে। যাদের কারণে পেঁয়াজের দাম বেড়েছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। চিহ্নিত হলে অবশ্যই সাজা পাবে তারা।

তিনি বলেন, পেঁয়াজ, চাল, ধানসহ বিভিন্ন সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় বলেই পরে তা আবার স্বাভাবিক হয়ে আসে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর, কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল উপস্থিত ছিলেন।

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬