কোচিং বন্ধ রাখতে সদস্যদের নির্দেশ দিয়েছে অ্যাসেব

২৫ অক্টোবর ২০১৯, ১০:২৯ AM

সরকারি নির্দেশমতো আগামী ২৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখতে সদস্যদের অনুরোধ জানিয়েছে এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (এ্যাসেব)। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে সকল সদস্যকে চিঠি দিয়ে বিষয়টি অবগত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, অ্যাসেবের কোনো সদস্য প্রশ্ন ফাঁসের মতো অনৈতিক কাজের সাথে কখনো যুক্ত হতে পারে না। যেহেতু সরকারের পক্ষ থেকে নির্দেশনা এসেছে তাই সকল কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে।  এরপরও যদি কোনো প্রতিষ্ঠান অনৈতিক কাজে জড়িত হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মাহাবুব আরেফিন দ্যা ডেইলি ক্যাম্পাস’কে বলেন, সারাদেশে অ্যাসেবের এক হাজারের মত সদস্য রয়েছে। তাদের প্রত্যেককে চিঠি দিয়ে বিষয়টি অবগত করা হয়েছে। এরপরও যদি কোনো কোচিং সরকারি নির্দেশনা উপেক্ষা করে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ০১ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত, বাংলাদেশে কবে?
  • ০১ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শাবিপ্রবির সমঝোতা স্মা…
  • ০১ এপ্রিল ২০২৬
মোজতবা খামেনি কোথায় আছেন, জানালেন রুশ রাষ্ট্রদূত
  • ০১ এপ্রিল ২০২৬
টানা তিন দফায় বাড়ল সোনার দাম, আজ ভরি কত?
  • ০১ এপ্রিল ২০২৬
কোন সময় ঘুমালে রোগের ঝুঁকি বাড়ে?
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence