ক্রিকেটারদের ফেরাতে মাশরাফিকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

২৩ অক্টোবর ২০১৯, ০৬:২৬ PM

© টিডিসি ফটো

বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দাবিতে ধর্মঘটে যাওয়া ক্রিকেটারদের মাঠে ফেরাতে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের মাঝে চলমান সংকট নিরসনের দায়িত্বও দেয়া হয় তাকে।

গত সোমবার বিকালে বেতন-ভাতাদি বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে ধর্মঘট ডাকেন ক্রিকেটাররা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন সাকিব-তামিমরা। এ সময়ে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দেন তারা।

এতে বাংলাদেশ জাতীয় দলের ভারত সফর নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলা বন্ধ হয়ে গেছে। স্বভাবতই দেশের ক্রিকেটাঙ্গন অচল হয়ে পড়েছে। একে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে বিসিবি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে স্রেফ তা জানিয়ে দেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

এ ঘটনার পর গতকালই প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয় মাশরাফিকে। প্রথমে তার কাছ থেকে বর্তমান অবস্থার কথা জানেন শেখ হাসিনা। পরে তাকে ক্রিকেটারদের মাঠে ফেরার বার্তা দিতে বলেন তিনি।

বিসিবির সহসভাপতি মাহাবুবুল আনাম বলেন, প্রধানমন্ত্রী মাশরাফিকে ডেকেছিলেন। তার কাছ থেকে ক্রিকেটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত শুনেছেন। এর পর তাকে ক্রিকেটারদের মাঠে ফেরানোর দায়িত্ব দিয়েছেন তিনি।

আন্দোলনরত ক্রিকেটারদের কাছে এরই মধ্যে সরকারপ্রধানের এ বার্তা পৌঁছে দিয়েছেন মাশরাফি। বিসিবিকেও বিষয়টি জানিয়েছেন তিনি। বোর্ডের আশা, প্রধানমন্ত্রীর বার্তা পেয়ে খেলায় ফিরবেন ক্রিকেটাররা। এনসিএল ও ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন তারা।

ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬