‘ভাগ্য ধর্ষণের মতো, বাধা দিতে না পারলে উপভোগ করুন’

২২ অক্টোবর ২০১৯, ১১:৩৯ PM
সাংবাদিক অ্যানা লিন্ড ইডেন

সাংবাদিক অ্যানা লিন্ড ইডেন

ভাগ্যকে ধর্ষণের সঙ্গে তুলনা করেছেন ভারতের কেরালা রাজ্যের এক সংসদ সদস্যের স্ত্রী ও নারী সাংবাদিক অ্যানা লিন্ড ইডেন। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কে জড়িয়েছেন তিনি। সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে দুটি ভিডিও ক্লিপসহ এ সংক্রান্ত পোস্ট করে বিতর্কের মুখে পড়েন তিনি। অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন ইডেন।

এনডিটিভি জানিয়েছে, গত লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা স্বামী হিবি ইডেনের সঙ্গে প্রচারণায়ও অংশ নেন এই নারী সাংবাদিক। সোমবার তার করা ‘ভাগ্য হলো ধর্ষণের মতো, যদি বাধা না দিতে পারেন তবে আপনি তা উপভোগ করুন’- মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

টুইটারে আর্য সুরেশ নামের একজন পোস্ট নিয়ে লিখেছেন, কেরালার সাংসদ হিবি ইডেনের স্ত্রী অ্যানা লিন্ডা ইডেনের ফেসবুক পোস্ট। পোস্টের ক্যাপশন থেকে দুর্বল মানসিকতাই ফুটে উঠছে। এই অন্যায় সহ্য করা যায় না। এটা দেখে আমার খুবই রাগ হচ্ছে। উনি আবার আইনের ছাত্রী!

মঙ্গলবার বিষয়টি নিয়ে ক্ষমা চান ইডেন। ওই পোস্টও মুছে দেন। তিনি বলেন, আমি বুঝতে পারছি, আমার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টটিকে এমনভাবে সমালোচনা করা হয়েছে, যেভাবে আমি বলতে চাইন‌ি। এটা তাদের আঘাত করেছে যাদের এই ট্রমার মধ্যে দিয়ে যেতে হয়েছে।

ইডেন বলেন, একজন জনপ্রতিনিধির স্ত্রী হিসেবে আমি সব সময়ই মানুষের সমস্যাকে বুঝতে চেষ্টা করেছি এবং তাদের সঙ্গে থাকতে চেষ্টা করেছি। আমি অত্যন্ত দুঃখিত যে আমার পোস্ট নিয়ে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি হল। আমি তার জন্য ক্ষমাপ্রার্থী।

মিথ্যা তথ্য ও বিকৃত কনটেন্ট প্রচার দণ্ডনীয় অপরাধ : জামায়াতে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আবেদন …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রার্থী-এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং করা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলে পড়াকালীন পছন্দ শিক্ষককে, পাস করার পর তাকেই বিয়ে তরু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে: হাসনাত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬