শপথ নিলেন ৯ জন অতিরিক্ত বিচারপতি

২১ অক্টোবর ২০১৯, ০২:১৭ PM

© সংগৃহীত

সদ্য নিয়োগ পাওয়া সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৯ জন অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

আপিল বিভাগ ও হাইকোর্টের বিচারপতিরা এই শপথ অনুষ্ঠানে যোগ দেন। রোববার ৯ জন অতিরিক্ত বিচারপতিকে নিয়োগ দেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরই মধ্যে নিয়োগ পাওয়া ৯ জন অতিরিক্ত বিচারপতিকে দায়িত্ব দিয়ে হাইকোর্ট বিভাগের বেঞ্চ পূনর্গঠন করেছেন প্রধান বিচারপতি।

নিয়োগ পাওয়া নতুন ৯ বিচারপতি হলেন, জেলা ও দায়রা জজ মুহম্মদ মাহবুব-উল ইসলাম, জেলা ও দায়রা জজ শাহেদ নূর উদ্দিন, বাংলাদেশ সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, সুপ্রিম কোর্টের এডভোকেট মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদার, সুপ্রিম কোর্টের এডভোকেট কাজী এবাদত হোসেন, ডেপুটি এটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার, সুপ্রিম কোর্টের এডভোকেট কে এম জহিরুল হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় দুই নেতাকে অব্যাহতি দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে উদ্ধারের পর জামায়াতের পক্ষ থেকে উদ্ধারের …
  • ১৮ এপ্রিল ২০২৬
৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
  • ১৮ এপ্রিল ২০২৬
আম দেওয়ার কথা বলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কি…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে উত্তরা মটরস, আবেদন শেষ ১২ মে
  • ১৮ এপ্রিল ২০২৬