আবরার হত্যা মামলায় আসামিপক্ষের উকিল হওয়ায় বহিষ্কার বিএনপির আইনজীবী

০৯ অক্টোবর ২০১৯, ০৯:০২ AM
অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পী, (ছবি টেলিভিশন থেকে নেওয়া)

অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পী, (ছবি টেলিভিশন থেকে নেওয়া)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের পক্ষে আইনী লড়াই করায় ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) রাত দেড়টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে আইনজীবী ফোরামের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তার কোনও সম্পর্ক থাকবে না।

বিএনপি সূত্রে জানা গেছে, আবরার হত্যা মামলার আসামীদের পক্ষে আইনজীবী হিসেবে লড়ছেন মোর্শেদা খাতুন শিল্পী। এ নিয়ে বিভিন্ন মহলে বিএনপির সমালোচনা শুরু হয়। এই কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

 

ট্যাগ: বুয়েট
প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close