রাজধানীর সোনারগাঁও হোটেলে আগুন

০১ অক্টোবর ২০১৯, ০৩:২২ AM

© ফাইল ফটো

রাজধানীর সোনারগাঁও হোটেলের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও জানা গেছে। সোমবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

এতে এখনও কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। সর্বশেষ তথ্যানুযায়ী আগুনের শিখা কমে গেলেও ধোঁয়ার পরিমাণ বাড়ছে।

তবে ঘটনাস্থলের কাছাকাছি এক ভুক্তভোগী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সোনারগাঁও হোটেলে ভয়াবহ আগুন। ১৭ ইসিবিসহ আমাদের ব্যারাকেও আগুন ছুঁইছুঁই। গভীর রাতে আতঙ্কে হুড়োহুড়িতে আমার বেশ কয়েকজন সহকর্মী মারাত্মক আহত। আল্লাহর অশেষ রহমতে নিরাপদে বের হতে পেরেছি।’

ফায়ার সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল হাসন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close