ডিসেম্বর থেকে শুরু হচ্ছে পরিবহন চালকদের ডোপ টেস্ট

১৮ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪০ PM

© সংগৃহীত

আগামী ১ ডিসেম্বর থেকে পরিবহন চালকদের ডোপ টেস্ট শুরু হবে। এই পরীক্ষার মাধ্যমে চালকেরা মাদকাসক্ত কি না, তা রাস্তায়ই পরীক্ষা করা হবে। পরীক্ষায় কোনো চালক ধরা পড়লে তাঁকে সরাসরি জেলে পাঠানো হবে। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মালিক-শ্রমিকদের এক সভায় এ কথা জানান ঢাকা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক খন্দকার এনায়েত উল্যাহ।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, চালকদের ডোপ টেস্টের বিষয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। এই কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত বসানো হবে।

সেখানে ভ্রাম্যমাণ টয়লেট থাকবে। টয়লেটে নিয়ে চালকদের মূত্র পরীক্ষা করা হবে। পরীক্ষায় মাদকের নমুনা পাওয়া গেলে সেই চালককে সঙ্গে সঙ্গে জেলে নেওয়া হবে। তিনি আরও বলেন, এই কার্যক্রম শুরুর আগে হাতে সময় আছে মাত্র দুই মাস। তাই মালিক সমিতিকে এখনই সতর্ক হতে বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
close